অনেকেরই ভুল ধারণা থাকে যে দুধ দাঁত তো একসময় পড়েই যাবে, তাই এগুলোর যত্ন নেওয়ার প্রয়োজন নেই।
কিন্তু স্থায়ী দাঁত সঠিক ও সুন্দরভাবে ওঠার ভিত্তি গড়ে দেয় এই দুধ দাঁত।
শিশুর প্রথম দাঁত ওঠার পর থেকেই হালকা সুতি ভেজা কাপড় বা শিশুদের বিশেষ টুথব্রাশ দিয়ে পরিষ্কার করা উচিত। অতিরিক্ত মিষ্টি বা চকলেট খাওয়ার পর মুখ ভালো করে ধুয়ে ফেলার অভ্যাস গড়ে তুলুন এবং প্রতি ৬ মাসে অন্তত একবার পেডিয়াট্রিক ডেন্টিস্টের কাছে শিশুদের চেকআপ করানো উচিত।